Welcome to Dorlink
Selected Books
×
Parakpale Rajarani | Bengali Historical Novel on Old Calcutta

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Deys Publishing

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Historical Fiction
  • Publication Year : 2024
  • ISBN No : 978-81-29522-30-6
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 505
  • Weight : 875 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x1.35 Inch
MRP : ₹600.00/- Discount : 15% Off
Your Price : ₹510.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

সে ছিল এক কলকাতা, যেখানে বারমহল, নয়তো বাগানবাড়িতে বাইজি নাচানো, মোসাহেব আর রক্ষিতা পোষা 'বাবু'রা বেড়ালের বিয়ে, ঘুড়ি ওড়ানো, কবুতরবাজিতে ব্যয় করতেন লক্ষ লক্ষ টাকা, সেখানে সম্পূর্ণ অন্য ধরনের এক জমিদার পরিবার আর তার 'রানী-মা'-টিকে নিয়েই এই আখ্যান।

'পরকপালে রাজারানী' কথাকার আশুতোষ মুখোপাধ্যায়ের অন্যতম পরিশ্রমী সাহিত্যকর্ম। 'কলেজ স্ট্রিট' পত্রিকায় ধারাবাহিক বেরোনোর সঙ্গে সঙ্গেই প্রায় আলোড়ন পড়ে যায় নির্মাণটি ঘিরে। এটি তাঁর আয়তনে ও চিন্তায় শেষ বৃহৎ সাহিত্যকর্ম। সেদিক দিয়ে দেখলে এর একটি আলাদা মূল্য আছে। উনিশ শতকের কলকাতায় 'চিরস্থায়ী বন্দোবস্তের সন্তান' নব্য জমিদার কুলের একাংশ বার বাড়ি নয়তো বাগানবাড়িতে বাই নাচান, খ্যামটা, আখড়াই, হাফ-আখড়াই, 'পক্ষীর গান' বুলবুলির লড়াই, ঘুড়ি ওড়ানো, পায়রা ওড়ানো নিয়ে মশগুল হয়ে থাকলেও পাশাপাশি তথাকথিত বেঙ্গল রেনেসাঁ বা বাঙালি নবজাগৃতির একটা ধারাও বহে যাচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্তদের পাশাপাশি রয়েছেন লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্য-ইয়ং বেঙ্গলরাও। 

দক্ষিণেশ্বরে পরমহংসদেব বলছেন আর এক ধরনের জাগরণ, ধর্ম জাগরণের কথা। এই বি-ই-শা-ল কালখণ্ডের পটভূমিতে লেখক শোনাতে চেয়েছেন এমন এক জমিদার পরিবার ও তার পরিমণ্ডলের কথা, যেখানে জমিদারতন্ত্র শুধুমাত্র ঝাড়লণ্ঠনের বেলোয়ারি আলোর নিচে বাইজি নাচাতে, পোর্ট, ব্ল‍্যান্ডি, শেরির নেশায় মশগুল হতেই অভ্যস্ত নন। বরং তাঁরা জাতি গঠনে, শিক্ষাপ্রসারে নিজেদের ভূমিকায় অটুট। এমন এক সময়ে সংস্কৃতিবান, জেদি, নিজের সংকল্পে অটুট এক 'রানী'-র বিবরণ ফুটে উঠল এই সুদীর্ঘ আখ্যানে।


সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম ১৯২০, ৭ সেপ্টেম্বর, বাংলা ১৩২৭-এর ২২ ভাদ্র, মঙ্গলবার। জন্মস্থান-ঢাকা, বিক্রমপুর।

পরেশচন্দ্র মুখোপাধ্যায় ও তরুবালা দেবীর দশটি সন্তানের পঞ্চম আশুতোষ মুখোপাধ্যায়। পড়াশোনা পুরোটাই পশ্চিমবঙ্গে। সায়েন্স এবং কমার্সের ছাত্রটির সাহিত্যের আঙিনায় পা রাখা সেসময় মোটেই সহজসাধ্য ছিল না। গুরুগম্ভীর প্রবল ব্যক্তিত্বের 'এডুকেশনিস্ট' পিতৃদেবের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছার নাম আসলে 'আদেশ' সেই 'ডাক্তার হও' হুকুমকে উপেক্ষা করে অবাধ্য সন্তানের প্রথম জেহাদ- "আর বিজ্ঞান পড়ব না"। তিক্ত-বিরক্ত পিতার নিরুপায় দ্বিতীয় 'অলটারনেটিভ' কমার্স-পাঠক্রমে ভর্তি হয়েও তা বর্জন। ভবিষ্যতের ভাবী সাহিত্যিক, সাহিত্যের সারস্বত সাধনায় ব্রতী হওয়া যার অমোঘ পরিণতি, সে কী করে বিচরণ করবে স্বাভাবিক নিয়মের গতিবাঁধা ছকে? তবে, ছোট থেকেই বড়বেলা পর্যন্তও অদম্য ঝোঁক ছিল খেলাধুলার প্রতি। হকি-ক্রিকেট-ফুটবল, গাদাগাদা কাপ-মেডেল ছিনিয়ে আনা, এবং তখনকার দিনে একটি টেনিস ক্লাবের পত্তন পর্যন্ত করে ফেলে তার মধ্যমণি হওয়া! একই সঙ্গে ক্রীড়াপ্রেমিক এই স্মার্ট ছেলেকে সবার অলক্ষ্যে নিবিড় বাঁধনে বেঁধে ফেলেছিল একেবারে বিপরীতধর্মী একটি বস্তু-বই, গল্পের বই এবং বড়দের বই, যা তখনকার দিনে ওই বয়সের ছেলেমেয়েদের কাছে 'নিষিদ্ধ'। 

গল্প-উপন্যাসের প্রতি তেরো-চোদ্দো বছরের ছেলের অদম্য আকর্ষণ এবং প্রেমই তার মধ্যে তার নিজেরও অগোচরে বপন করে চলেছিল ভবিষ্যৎ কথাশিল্পী হওয়ার অমোঘ বীজ। যার প্রথম ফলন ১৯৪৩ সালে, যদিও খুব অপটুভাবে। প্রথম তিনটি উপন্যাস 'কালচক্র', 'আর্তমানব', 'জীবনতৃষ্ণা'। কিন্তু সাহিত্য-স্বীকৃতি মিলল না। চতুর্থ উপন্যাস 'চলাচল' এবং এর থেকেই সাহিত্যিক হিসাবে খ্যাতি, নামডাক, যশ ও স্বীকৃতির জয়যাত্রা, যা কখনও ব্যাহত হয়নি জীবনের একেবারে শেষ দিনটা পর্যন্ত। ইংরেজি ১৯৮৯, ৪ মে, প্রয়াণের আগের দিন অবধি লিখে গেছেন। তৎকালীন নামী দৈনিক 'যুগান্তর' পত্রিকায় দীর্ঘদিন সাহিত্য বিভাগের সম্পাদকও ছিলেন- যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল তাঁর প্রথম প্রেম - 'লেখা' - সাহিত্যরচনা।